৯। (১) প্রত্যেক ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, নির্ধারিত পরিমাণে, হারে এবং পদ্ধতিতে আমানত ও দায় এর বিপরীতে নগদ তহবিল ও তরল সম্পদ সংরক্ষণ করিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে- (ক) "নগদ তহবিল" অর্থ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের সহিত চলতি হিসাবে রক্ষিত দায়মুক্ত নগদ অর্থকে বুঝাইবে; (খ) "তরল সম্পদ" অর্থ- (অ) বাংলাদেশ ব্যাংকে রক্ষিত নগদ তহবিলের অতিরিক্ত স্থিতি; (আ) ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডে দায়মুক্ত বিনিয়োগের পরিমাণ; বা (ই) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্যান্য সম্পদকেও বুঝাইবে।