৭। (১) ধারা ৪ এর অধীন প্রদত্ত লাইসেন্স বাংলাদেশ ব্যাংক নিম্নবর্ণিত কারণে বাতিল করিতে পারিবে, যথা:- (ক) লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করিলে; বা (খ) লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য বা দলিল সরবরাহ করিলে; বা (গ) লাইসেন্স প্রাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে অর্থায়ন ব্যবসা আরম্ভ করিতে ব্যর্থ হইলে; বা (ঘ) আমানতকারীর স্বার্থহানি হয় এইরূপ অর্থায়ন ব্যবসা পরিচালনা করিলে; বা (ঙ) আমানতকারীর দায় পরিশোধে কোম্পানির সম্পদের অপর্যাপ্ততা থাকিলে; বা (চ) ন্যূনতম সংরক্ষিতব্য মূলধন অপেক্ষা কম মূলধন সংরক্ষণ করিয়া অর্থায়ন ব্যবসা পরিচালনা করিলে; বা (ছ) যেই কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানি প্রতিষ্ঠা করা…