৬৯। এই আইনের অধীন সরল বিশ্বাসে সম্পাদিত কার্য বা কার্য সম্পাদনের উদ্যোগ গ্রহণের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা থাকিলে তজ্জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগকৃত উহার কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বা ধারা ২০ উপ-ধারা (২) এর অধীন নিযুক্ত কোনো প্রকৃতিক ব্যক্তির বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের বা অন্য কোনো আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে না।