৬৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক নিম্নরূপ বিষয়ে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স প্রদান ও শাখা স্থাপন; বা (খ) মূলধন সংরক্ষণ; বা (গ) বিধিবদ্ধ সঞ্চিতি; বা (ঘ) তহবিল সংরক্ষণ; বা (ঙ) ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা ও উন্নয়ন।