৬৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) সরকার সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করিয়া সরকারি গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা বিধি প্রাক-প্রকাশ করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রাক-প্রকাশিত বিষয়ের উপর কোনো ব্যক্তির কোনো মতামত, পরামর্শ বা আপত্তি থাকিলে উহা লিখিতভাবে গেজেটে প্রাক-প্রকাশের অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট প্রেরণ করিতে হইবে। (৪) সরকার উপ-ধারা (৩) এর অধীন প্রাপ্ত মতামত, পরামর্শ বা আপত্তি বিবেচনা করিয়া উহার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে।