৬২। (১) কোনো ফাইন্যান্স কোম্পানির কোনো কেন্দ্র বা শাখায় সরকার, নাবালক বা আদালতের অর্থ ব্যতীত অন্য কাহারো পরিশোধযোগ্য অর্থ বা আমানত নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্ত হইবার তারিখ হইতে ১০ (দশ) বৎসর পর্যন্ত যোগাযোগ করা না হইলে বা দাবি করা না হইলে, উক্ত অর্থ বা আমানত পাওনাদার বা আমানতকারী কর্তৃক প্রদত্ত সর্বশেষ ঠিকানায় এবং তাহার মনোনীত ব্যক্তির ঠিকানায় নোটিশের অনুলিপি ফাইন্যান্স কোম্পানি রেজিস্ট্রি ডাকযোগে ৩ (তিন) মাস সময় প্রদান করিয়া নোটিশ প্রেরণ করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত নোটিশ প্রেরণের ৩ (তিন) মাস অতিক্রান্ত হওয়ার পরে যদি দেখা যায় যে, উহার প্রাপ্তিস্বীকার পত্র বা কোনো উত্তর প্রেরিত হয় নাই ভাহা…