৬১। (১) ফাইন্যান্স কোম্পানির নিকট রক্ষিত কোনো আমানত একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকিলে উক্ত একক আমানতকারী বা যৌথ আমানতকারী সকলের মৃত্যুর পর তাহার বা তাহাদের মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আমানতের টাকা প্রদান করা যাইবে: তবে শর্ত থাকে যে, আমানতকারীগণ যে কোনো সময় মনোনীত ব্যক্তির মনোনয়ন বাতিলপূর্বক অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনীত করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত কোনো ব্যক্তি নাবালক থাকা অবস্থায় একক আমানতকারী বা যৌথ আমানতকারী তাহার মৃত্যুর ক্ষেত্রে, আমানতের টাকা কে গ্রহণ করিবেন উহা নির্দিষ্ট করিয়া দিতে পারিবে। (৩) আমানতের অর্থ পরিশোধে মনোনয়ন ও আমানতের…