৬। (১) বাংলাদেশ ব্যাংকের লিখিত পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাহিরে উহার কোনো নূতন ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপন করিতে পারিবে না ও বিদ্যমান ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থানান্তর করিতে পারিবে না। এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো স্থানও নূতন ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ এর অন্তর্ভুক্ত হইবে। (২) নূতন ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপনের অনুমতি প্রদানের ক্ষেত্রে, প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ৪ এর উপ-ধারা (৩) এ বর্ণিত বিষয়সমূহ বিবেচনা করিতে হইবে।