৫৪। এই আইনের কোনো বিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, হাইকোর্ট বিভাগ ফাইন্যান্স কোম্পানি এবং উহার সদস্য বা পাওনাদারের মধ্যে কোনো- (ক) আপোষ-নিষ্পত্তি বা বিশেষ ব্যবস্থা অনুমোদন করিবে না; বা (গ) আপোষ-নিষ্পত্তি বা বিশেষ ব্যবস্থায় কোনো সংশোধন অনুমোদন করিবে না; যদি না বাংলাদেশ ব্যাংক এই মর্মে প্রত্যয়ন করে যে, উক্ত নিষ্পত্তি, বিশেষ ব্যবস্থা বা উহাদের সংশোধন কার্যকর করিবার অযোগ্য নহে এবং সংশ্লিষ্ট কোম্পানির পাওনাদারের স্বার্থের পরিপন্থি নহে।