৫৩। (১) কোম্পানি আইনে ভিন্নতর কোনো বিধান থাকা সত্ত্বেও ফাইন্যান্স কোম্পানি উহার পাওনাদারগণের দাবি সম্পূর্ণরূপে পরিশোধ করিতে সক্ষম মর্মে বাংলাদেশ ব্যাংক লিখিতভাবে প্রত্যয়ন না করিলে ধারা ৪ এর অধীন লাইসেন্সপ্রাপ্ত কোনো ফাইন্যান্স কোম্পানির স্বেচ্ছা অবসায়ন করা যাইবে না। (২) স্বেচ্ছায় অবসায়নের কার্যধারার কোনো পর্যায়ে যদি ফাইন্যান্স কোম্পানি উহার কোনো দেনা পরিশোধে ব্যর্থ হয়, তাহা হইলে হাইকোর্ট বিভাগ কোম্পানি আইনের বিধান ক্ষুণ্ণ না করিয়া বাংলাদেশ ব্যাংকের আবেদনক্রমে উক্ত কোম্পানির অবসায়নের জন্য আদেশ প্রদান করিতে পারিবে।