৫২। (১) কোম্পানি আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানির অবসায়ন কার্যধারায় একজন যোগ্য প্রকৃতিক ব্যক্তিকে সরকারি অবসায়ক হিসাবে নিযুক্ত করিবার জন্য বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট বিভাগের নিকট আবেদন করিবে। (২) এই আইনের অধীন নিযুক্ত অবসায়ক কোম্পানি আইনের অবসায়ক সম্পর্কিত বিধানাবলি পরিপালন সাপেক্ষে কার্যক্রম পরিচালনা করিবে।