৪৮। (১) যদি কোনো ফাইন্যান্স কোম্পানির নিকট এই মর্মে সন্দেহ করিবার কারণ থাকে যে,- (ক) উহা গ্রাহকের দায় প্রতিপালনে সামর্থ্য নয়; অথবা (খ) উহার ক্ষেত্রে গ্রাহকের দায় প্রতিপালনে অসামর্থ্য হইবার কারণ রহিয়াছে; অথবা (গ) উহা গ্রাহকের পাওনা পরিশোধে ব্যর্থ হয়; তাহা হইলে ফাইন্যান্স কোম্পানি উক্ত বিষয়টি অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে অবহিত করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোনো ফাইন্যান্স কোম্পানির ব্যর্থতার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবহিত হইলে বা বাংলাদেশ ব্যাংকের যদি এই মর্মে বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোনো ফাইন্যান্স কোম্পানি- (ক) জনস্বার্থ পরিপন্থিতে পরিচালিত হইতেছে; বা (খ) আমানতকারীর স্বার্থ পরিপন্থিতে…