৪৭। (১) প্রাকৃতিক ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তি সর্ম্পকে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রদান করা হইলে উক্ত ব্যক্তি কোম্পানি আইন এর অধীন অবসায়ন যোগ্য অনিবন্ধিত কোম্পানি হিসাবে গণ্য হইবে। (২) কোনো ফাইন্যান্স কোম্পানি সম্পর্কে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রদান করা হইলে উক্ত ঘোষণার তারিখ হইতে ৭ (সাত) দিনের মধ্যে বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে বর্ধিত সময়ের মধ্যে উক্ত কোম্পানি অবসায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট বিভাগে আবেদন করিতে পারিবে। (৩) এই আইন এবং কোম্পানি আইনের বিধানাবলির যেই অংশ ফাইন্যান্স কোম্পানির অবসায়নের ক্ষেত্রে প্রযোজ্য সেই অংশ উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদন এবং উহার…