৪৬। কোনো ব্যক্তি সম্পর্কে ধারা ৪৩ এর অধীন ঘোষণা প্রকাশিত হইবার ৩ (তিন) দিনের মধ্যে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বর্ধিত সময়ের মধ্যে উহার প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, ম্যানেজার, কর্মকর্তা ও প্রতিনিধি এবং উহার কোনো দাবিদার, তাহার হেফাজতে উক্ত ব্যক্তির যে সকল সম্পদ রক্ষিত রহিয়াছে তৎসম্পর্কে একটি তালিকা সংবলিত বিবৃতি বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবে।