৪৫। (১) ধারা ৪৪ এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি সম্পর্কে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রকাশিত হইলে উক্ত ব্যক্তির বা তাহার পক্ষে কোনো ব্যক্তির দখলে, অধিকারে, তত্ত্বাবধানে, নিয়ন্ত্রণে বা জিম্মায় রহিয়াছে এইরূপ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, শেয়ার, সম্পত্তির স্বত্ব- দলিল বা অন্য কোনো দলিল অবিলম্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও সময়ের জন্য এবং নির্ধারিত কোনো ব্যক্তির জিম্মায় রাখিতে হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো ব্যক্তি যদি স্থাবর ও অস্থাবর সম্পত্তি, শেয়ার, সম্পত্তির স্বত্ব-দলিল বা অন্য কোনো দলিল এই আইনের ধারা ৪৪ এর অধীন প্রদত্ত ঘোষণা প্রকাশিত হইবার ২ (দুই) দিনের মধ্যে…