৪৪। (১) কোনো ব্যক্তি সম্পর্কে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রকাশিত হইলে সংশ্লিষ্ট ব্যক্তি এতদসংক্রান্ত সকল কার্য ও লেনদেন হইতে বিরত থাকিবে। (২) ঘোষণা প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি তাহার বা উহার পক্ষে কর্মরত কোনো ব্যক্তি বা অনুরূপ কর্মরত বলিয়া বিবেচিত কোনো ব্যক্তির সহিত কোনো লেনদেন করা হইলে, উক্ত লেনদেন অবৈধ বলিয়া গণ্য হইবে।