৪২। বাংলাদেশ ব্যাংকের নিকট যদি এই মর্মে প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতিরেকে অর্থায়ন ব্যবসা পরিচালনা করিতেছে বা কোনো সময় করিয়াছিল বা উহার সহিত সংশ্লিষ্ট ছিল, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উহা তদন্ত করিতে পারিবে এবং তদন্তের স্বার্থে- (ক) নির্ধারিত সময়ের মধ্যে উক্তরূপ ব্যক্তির অবগতিতে, দখলে, জিম্মায় বা নিয়ন্ত্রণে রহিয়াছে এইরূপ সকল প্রয়োজনীয় তথ্য, হিসাব বিবরণী, বহি, দলিল (লিখিত বা ইলেকট্রনিক), নথিপত্র বা ইলেকট্রনিক সরঞ্জাম দাখিল করিবার নির্দেশ প্রদান করিতে পারিবে; (খ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনুমোদনক্রমে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা লাইসেন্স বিহীন অর্থায়ন ব্যবসা বন্ধ এবং উহার তথ্য, হিসাব…