৪০। বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে ধারা ৩০ এর অধীন প্রাপ্ত খেলাপী ঋণগ্রহীতা ও ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতার তালিকা এবং এই আইনের অধীন সংগৃহীত ৩০ (ত্রিশ) দিনের অধিক সময়ের অনাদায়ি ঋণ বা ফাইন্যান্স কোম্পানির ব্যবসা সম্পর্কিত যে কোনো তথ্য একীভূত বা স্বতন্ত্র বা অন্য কোনোভাবে প্রকাশ করিতে পারিবে।