৩৯। কোনো ফাইন্যান্স কোম্পানি বা উহার কোনো কর্মকর্তা যদি এই মর্মে অবহিত হন বা তৎকর্তৃক সন্দেহ করিবার কারণ থাকে যে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে- (ক) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (২০১২ সনের ৫ নং আইন) এর ধারা ২ এর দফা (ফ) এ সংজ্ঞায়িত মানিলন্ডারিং এর সহিত জড়িত; বা (খ) সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (২০০৯ সনের ১৬ নং আইন) এর ধারা ২ এর দফা (১৬) এ সংজ্ঞায়িত সন্দেহজনক লেনদেন এবং ধারা ৭ এ উল্লিখিত সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত অপরাধ এর সহিত জড়িত; তাহা হইলে উক্ত কোম্পানি বা কর্মকর্তা অবিলম্বে সেই ব্যক্তি ও লেনদেন সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে অবহিত করিবে।