৩৫। ফাইন্যান্স কোম্পানি ধারা ৩৩ এর অধীন প্রস্তুতকৃত উহার সর্বশেষ নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব, ইক্যুইটি পরিবর্তনের বিবরণী ও নগদ প্রবাহ বিবরণীর অনুলিপি ও পরিচালকগণের নাম উহার সকল ব্যবসা কেন্দ্র, শাখা বা অফিসের প্রকাশ্য স্থানে বৎসর ব্যাপী প্রদর্শন করিবে এবং বাংলাদেশ ব্যাংকে দাখিলের ১৫ (পনেরো) দিনের মধ্যে উক্ত বিবরণীসমূহ বহুল প্রচলিত ন্যূনতম ২ (দুই) টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করিবে।