৩৪। ফাইন্যান্স কোম্পানি ধারা ৩৩ অনুযায়ী আর্থিক বিবরণীসহ নিরীক্ষা প্রতিবেদন বৎসর শেষ হইবার ৩ (তিন) মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবে এবং ফার্টুন্যান্স কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে উহা অবিলম্বে প্রদর্শন করিবে এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর ব্যাপী প্রদর্শন অব্যাহত রাখিবে এবং বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন দাখিলের উক্ত সময়সীমা অনধিক ৩ (তিন) মাস পর্যন্ত বর্ধিত করিতে পারিবে।