৩২। এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানি উহার নিকট হইতে গৃহীত কোনো ঋণ বা অন্য কোনো পাওনা অবলোপন (write off) করিলেও উক্ত অবলোপন সংশ্লিষ্ট ঋণ বা পাওনা আদায়ের আইনগত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করিবে না।