২৯। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, ঋণ প্রদানকারী ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক-কোম্পানির পরিচালক পর্ষদের অনুমোদন ব্যতীত কোনো দেনাদার কোম্পানির কোনো পরিচালক বা পরিচালনা কর্তৃপক্ষের সদস্যের পদত্যাগ কার্যকর হইবে না এবং কোনো পরিচালক তাহার শেয়ার হস্তান্তর বা বিক্রয় করিতে পারিবেন না।