২৭। (১) কোনো ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করিতে পারিবে না। (২) কোনো সাবসিডিয়ারি কোম্পানিতে ঋণ বা বিনিয়োগ প্রদান, অবলোপন এবং উহার সুদ বা মুনাফা মওকুফের পূর্বে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে। (৩) যে উদ্দেশ্যে সাবসিডিয়ারি কোম্পানি গঠিত হোক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, নির্ধারিত হার বা পরিমাণের অধিক উহার সাবসিডিয়ারি কোম্পানিসমূহের মূলধন হিসাবে বিনিয়োগ করিতে পারিবে না।