২৬। (১) কোনো ফাইন্যান্স কোম্পানির পুঁজিবাজারে বিনিয়োগসীমা সমষ্টিগতভাবে উহার পরিশোধিত মূলধন ও রিজার্ভের মোট পরিমাণের ২৫ (পঁচিশ) শতাংশের অধিক হইবে না। (২) কোনো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক বন্ড, ডিবেঞ্চার বা ইসলামি শরীয়া ভিত্তিক নির্দশনপত্রে বিনিয়োগের সীমা নির্ধারণে বাংলাদেশ ব্যাংক, সময় সময়, নির্দেশনা জারি করিবে। (৩) উপ-ধারা (১) এর বিধান ক্ষুণ্ণ না করিয়া কোনো ফাইন্যান্স কোম্পানি সাবসিডিয়ারি ব্যতীত অন্য কোনো কোম্পানিতে উহার পরিশোধিত মূলধন ও রিজার্ভের শতকরা ৫ (পাঁচ) ভাগের অধিক শেয়ার অর্জন বা ধারণ করিতে পারিবে না। (৪) এই আইন কার্যকর হইবার পূর্বে কোনো ফাইন্যান্স কোম্পানি সাবসিডিয়ারি ব্যতীত অন্য কোনো…