২৪। (১) ফাইন্যান্স কোম্পানি এইরূপ কোনো আমানত গ্রহণ করিবে না যাহা চাহিবামাত্র চেক, ড্রাফট, ডেবিট কার্ড অথবা আমানতকারীর আদেশের মাধ্যমে পরিশোধযোগ্য। (২) কোনো ফাইন্যান্স কোম্পানি কোনো প্রাকৃতিক ব্যক্তির নিকট হইতে একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা বা যৌথ নামে সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা বা, সময় সময়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সীমার অধিক আমানত গ্রহণ করিতে পারিবে না।