২৩। (১) ইসলামী শরীয়া ভিত্তিতে ফাইন্যান্স কোম্পানি পরিচালনা করিতে হইলে বাংলাদেশ ব্যাংক হইতে লাইসেন্স গ্রহণকালে বা পরবর্তীতে ইসলামী শরীয়া ভিত্তিক অর্থায়ন ব্যবসা পরিচালনার অনুমোদন গ্রহণ করিতে হইবে। (২) বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ফাইন্যান্স কোম্পানি সীমিত পরিসরে ইসলামী শরীয়া মোতাবেক কার্যক্রম পরিচালনা করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এইরূপ কোম্পানি উহার নামের সহিত ইসলামিক বা অনুরূপ শব্দের ব্যবহার বা অভিব্যক্তির প্রকাশ করিতে পারিবে না। (৩) ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত ফাইন্যান্স কোম্পানির অনুমোদন, পরিচালনা নীতি ও কার্যপদ্ধতি, সময় সময়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হইবে।