২২। কোনো ফাইন্যান্স কোম্পানি নিম্নবর্ণিত কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না, যথা:- (ক) স্বর্ণ বা বৈদেশিক মুদ্রার লেনদেন; (খ) এই আইনে বর্ণিত ব্যবসা ব্যতীত অন্য কোনো ব্যবসা: তবে শর্ত থাকে যে, ইসলামী শরীয়া ভিত্তিতে পরিচালিত ফাইন্যান্স কোম্পানি কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বীকৃত ইসলামী পদ্ধতি অনুসরণপূর্বক বিনিয়োগের অর্থ ছাড়করণের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না।