২১। (১) অর্থায়ন ব্যবসা ছাড়াও ফাইন্যান্স কোম্পানি নিম্নরূপ ব্যবসা পরিচালনা করিতে পারিবে, যথা:- (ক) উন্নয়ন অর্থায়ন ব্যবসা (যাহা রাষ্ট্রীয় অবকাঠামোগত, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত); (খ) কাঠামোগত অর্থায়ন (structured financing) এর উদ্দেশ্যে ইস্যুকৃত বা ইস্যুতব্য সিকিউরিটিতে বিনিয়োগ; (গ) ফাইন্যান্স কোম্পানির নিজস্ব পোর্টফোলিও বিনিয়োগ ব্যবস্থাপনার অধীন সরকার বা কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা পুঁজিবাজারে লেনদেনকৃত সিকিউরিটি এর দায় গ্রহণ, অধিগ্রহণ, বিনিয়োগ বা পুনঃবিনিয়োগ…