২০। (১) বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারণ লিপিবদ্ধ করিয়া কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদ বাতিল করিবার আদেশ প্রদান করিতে পারিবেন, যদি:- (ক) কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদের কার্যাবলি উক্ত কোম্পানি বা উহার আমানতকারীদের স্বার্থের পরিপন্থি বা ক্ষতিকর হয়; বা (খ) ধারা ১৯ এর উপ-ধারা (১) ও (২) এ উল্লিখিত যে কোনো কারণে সংশ্লিষ্ট পর্যদ বাতিল করিবার প্রয়োজন হয়। (২) নূতন পরিচালক পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ব্যক্তি অথবা ব্যক্তিগণ উক্ত ফাইন্যান্স কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করিবে এবং উক্ত কোম্পানি…