১৮। (১) প্রত্যেক ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে ১ (এক) জন ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, যে নামেই অভিহিত হউক না কেন, নিয়োগ করিবে এবং তাহার উপর ফাইন্যান্স কোম্পানির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত থাকিবে। (২) প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত অব্যাহতি প্রদান, বরখাস্ত বা অপসারণ করা যাইবে না। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ একাদিক্রমে ৩ (তিন) মাসের অধিক শূন্য থাকিবে না। (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়সীমার মধ্যে কোনো ফাইন্যান্স কোম্পানির…