১৫। (১) কোনো পরিবারের সদস্য সমষ্টিগতভাবে কোনো ফাইন্যান্স কোম্পানির- (ক) শতকরা ৫ (পাঁচ) ভাগের অধিক শেয়ারের অধিকারী হইলে উক্ত পরিবারের সদস্যগণের মধ্য হইতে অনধিক ২ (দুই) জন পরিচালক থাকিতে পারিবেন; এবং (খ) ন্যূনতম শতকরা ২ (দুই) ভাগ হইতে শতকরা ৫ (পাঁচ) ভাগ শেয়ারের অধিকারী হইলে উক্ত পরিবারের সদস্যগণের মধ্য হইতে ১ (এক) জন পরিচালক থাকিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, বিদেশি শেয়ারহোল্ডার কর্তৃক শেয়ার ধারণের বিপরীতে পরিচালকের সংখ্যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হইবে। (২) কোনো প্রাকৃতিক ব্যক্তি কোনো ফাইন্যান্স কোম্পানির পরিচালক থাকা অবস্থায় তাহার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ হইতে মনোনীত অন্য কোনো ব্যক্তি…