১৩। কোনো ফাইন্যান্স কোম্পানি উহার শেয়ারের উপর কোনো নগদ লভ্যাংশ প্রদান করিতে পারিবে না, যদি:- (ক) উহার প্রাথমিক ব্যয়, সাংগঠনিক ব্যয়, শেয়ার বিক্রি ও এজেন্ট কমিশন, লোকসান এবং অন্যান্য ব্যয় যাহা মূলধনে পরিণত হইয়াছে, এইরূপ সকল ব্যয় সম্পূর্ণরূপে অবলোপন করা না হইয়া থাকে; বা (খ) ধারা ৮ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত মূলধন ও সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়; বা (গ) উহার স্থিতিপত্রে ক্রমপুঞ্জীভূত লোকসান বা ক্ষতি বিদ্যমান থাকে।