৮। (১) কাউন্সিলের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত কাউন্সিল, এই আইনের বিধানাবলী সাপেক্ষে, প্রয়োজনীয় সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া কাউন্সিল, নিম্নবর্ণিত বিষয়সমূহে উহার ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিতে পারিবে, যথা : (ক) বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিত বিবেচনায় আন্তর্জাতিকভাবে গৃহীত ও মান সম্পন্ন ফাইনান্সিয়াল রিপোর্টিং ও অডিটিং স্ট্যান্ডার্ডস এর সহিত সামঞ্জস্য রাখিয়া স্ট্যান্ডার্ডসসমূহ প্রণয়ন ও উহার বাস্তবায়ন; (খ) ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড (আইএএসবি), ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড…