৭। কাউন্সিলের সাধারণ উদ্দেশ্যসমূহ হইবে নিম্নরূপ, যথা : (ক) হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশা স্ট্যান্ডার্ডস, নৈতিকতা সম্পর্কিত মান, ইত্যাদি নির্ধারণ; (ঙ) হিসাবরক্ষণ ও নিরীক্ষা সেবার গুণগত মান উন্নতকরণ; (গ) হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশার উন্নয়ন সাধন; (ঘ) কাউন্সিলে তালিকাভুক্ত নিরীক্ষকদের হিসাবরক্ষণ ও নিরীক্ষা কাজের সর্বোচ্চমান নিশ্চিতকরণ; (ঙ) আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিকরণ; (চ) হিসাবরক্ষণ ও নিরীক্ষার পেশাগত কার্যক্রমের সততা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান; এবং (ছ) জনস্বার্থ সংস্থাসমূহকে আর্থিক ও অ-আর্থিক তথ্যের উচ্চমান সম্পন্ন প্রতিবেদন প্রস্ত্ততে উদ্বুদ্ধকরণ।