৫৪। (১) এই আইনের অধীন আপীল শুনানীর জন্য সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একটি আপীল কর্তৃপক্ষ গঠন করিতে পারিবে এবং উহা হিসাবরক্ষণ ও নিরীক্ষা আপীল কর্তৃপক্ষ নামে অভিহিত হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত আপীল কর্তৃপক্ষ নিম্নরূপে গঠিত হইবে, যথা : - (ক) অর্থনীতি, ব্যবসা প্রশাসন, হিসাবরক্ষণ, আইন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা বা বাণিজ্য বা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ অন্যূন ২০ (বিশ) বৎসরের নির্বাহী কাজের অভিজ্ঞতাসম্পন্ন কোন ব্যক্তি অথবা একজন অবসরপ্রাপ্ত সচিব, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ আইন পেশা বা আইন চর্চায় অন্যূন ১৫…