৪০। (১) কাউন্সিল, জনস্বার্থ সংস্থাসমূহের জন্য পেশাদার একাউন্টিং সেবা প্রদানের লক্ষ্যে- (ক) ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কর্তৃক জারিকৃত ইন্টারন্যাশনাল একাউন্টিং স্ট্যান্ডার্ড এর সহিত সঙ্গতি রাখিয়া ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস; এবং (খ) ইন্টারন্যাশনাল অডিটিং এন্ড এ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড কর্তৃক ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডস এবং নিশ্চয়তা ও নৈতিকতার ঘোষণার সহিত সঙ্গতি রাখিয়া অডিটিং স্ট্যান্ডার্ডস প্রণয়ন ও জারী করিবে। (২) কাউন্সিল অডিটিং স্ট্যান্ডার্ডস এর সফল বাস্তবায়নে প্রয়োজনীয় গাইডলাইন জারি করিবে। (৩) প্রত্যেক তালিকাভুক্ত নিরীক্ষক তাহার পেশাগত দায়িত্ব…