৩৩। (১) কোন তালিকাভুক্ত নিরীক্ষক ধারা ৪৮ এর অধীনে দণ্ডিত হইলে কাউন্সিল প্রয়োজনে বিষয়টি সভায় আলোচনা করিবে এবং নিম্নরূপ এক বা একাধিক ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা :- (ক) তালিকাভুক্ত নিরীক্ষক বরাবরে সতর্কতামূলক নোটিশ জারী; বা (খ) এক বা একাধিক শর্ত আরোপ করিয়া নিয়মিতভাবে প্রতিবেদন দাখিলের নির্দেশনাসহ আদেশ জারী; বা (গ) তালিকাভুক্ত নিরীক্ষক হিসাবে উহার কার্যক্রম পরিচালনা একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করিবে যাহার মেয়াদ ২ (দুই) বৎসর অধিক হইবে না; বা (ঘ) তালিকাভুক্ত নিরীক্ষককে কারণ দর্শাইবার যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া লিখিত আদেশ দ্বারা তালিকাভুক্তি বাতিল; বা (ঙ) তালিকাভুক্ত নিরীক্ষকের…