২১। (১) কাউন্সিল, ইহার অর্থ বৎসর সমাপ্তির অনধিক ৩ (তিন) মাসের মধ্যে, সরকারের নিকট তৎকর্তৃক পূর্ববর্তী অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলী সম্পর্কে একটি বার্ষিক প্রতিবেদন দাখিল করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত প্রতিবেদনে অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথা :- (ক) বার্ষিক আয় ব্যয়ের হিসাব এবং তথ্যসমূহ; (খ) কাউন্সিলের কর্মকাণ্ডের সার্বিক পর্যালোচনা; (গ) কাউন্সিলের যে সকল লক্ষ্য অর্জিত হইয়াছে উহার বিবরণ; (ঘ) কাউন্সিলের যে সকল লক্ষ্য অর্জিত হয় নাই কারণসহ উহার সংক্ষিপ্ত বিবরণ; (ঙ) কাউন্সিলের সদস্যদের সংক্ষিপ্ত জীবনালেখ্য এবং প্রাপ্ত পারিশ্রমিক, সম্মানী ও অন্যান্য…