১৬। চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথা :- (ক) কাউন্সিলের প্রশাসন পরিচালনা; (খ) কাউন্সিল কর্তৃক নির্ধারিত কার্যাবলী ও বিষয়সমূহের যথাযপরিচালনা ও ব্যবস্থাপনা; (গ) বার্ষিক বাজেট ও কর্মসূচী প্রণয়ন; এবং (ঘ) কাউন্সিল কর্তৃক সময় সময় অর্পিত অন্য কোন দায়িত্ব পালন।