১২। (১) এই আইনের ধারা ২২ এর উপ-ধারা (১) এর- (ক) দফা (ক), (খ) ও (গ) এ উল্লিখিত বিভাগের নির্বাহী পরিচালক পদে নিয়োগের জন্য প্রার্থীকে ব্যবসা প্রশাসন বা হিসাবরক্ষণ, বা অর্থনীতি বা আইন বা ফাইন্যান্স বা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর বা হিসাব বিজ্ঞানে পেশাদার ডিগ্রীসহ অন্যূন ১০ (দশ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে; এবং (খ) দফা (ঘ) এ উল্লিখিত প্রয়োগকারী বিভাগের নির্বাহী পরিচালক পদে নিয়োগের জন্য প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে অন্যূন স্নাতক (সম্মান) ডিগ্রী এবং উক্ত বিভাগের কার্যাবলী সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে। (২) নির্বাহী পরিচালকগণ তাহাদের…