১০। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে নিয়োগের সুপারিশ প্রদানের উদ্দেশ্যে নিম্নরূপে একটি বাছাই কমিটি গঠন করিবে, যথা :- (ক) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক - সভাপতি; (খ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর চেয়ারম্যান কর্তৃক মনোনীত - সদস্য; এবং একজন সদস্য (গ) সচিব, অর্থ বিভাগ - সদস্য। (২) নির্বাহী পরিচালক নিয়োগের ক্ষেত্রে উপ-ধারা (১) এ বর্ণিত বাছাই কমিটিতে কাউন্সিলের চেয়ারম্যানও সদস্য হিসাবে থাকিবেন। (৩) উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটি উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে। (৪) অর্থ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান…