৭। (১) আপাতত বলবৎ কোনো আইন প্রতিপালনক্রমে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ করা হইয়াছে এমন কোনো মোটরযানের স্বত্ত্বাধিকারী বা উহার চালক বা পাইলট বা, কোনো স্থির অন্তর্দাহ ইঞ্জিনের স্বত্ত্বাধিকারীর নিম্নলিখিত ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ প্রয়োজন হইবে না, যদি- (ক) মোটরযানের মধ্যে নিবিষ্ট অথবা অন্তর্দাহ ইঞ্জিনের সহিত সংযুক্ত জ্বালানি ট্যাংকে ধারণকৃত পেট্রোলিয়াম আমদানি, পরিবহন বা মজুদ করা হয়; বা (খ) দফা (ক) এর অধীন অধিকারে রাখা পেট্রোলিয়ামের অতিরিক্ত অনূর্ধ্ব ৯০ (নববই) লিটার প্রথম শ্রেণির পেট্রোলিয়াম মজুদ বা পরিবহন করা হয়: তবে শর্ত থাকে যে, উক্ত পেট্রোলিয়াম মোটরযান বা ইঞ্জিনের চালিকাশক্তি উৎপাদনে ব্যবহারের জন্য…