৩১। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, অন্যান্য বিষয়ের মধ্যে, নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) পেট্রোলিয়াম আমদানির স্থান নির্ধারণ এবং উক্ত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে উহার আমদানি নিষিদ্ধকরণ; (খ) পেট্রোলিয়াম আমদানি, পরিবহন ও বিতরণ নিয়ন্ত্রণ; (গ) প্রথম শ্রেণির পেট্রোলিয়াম আমদানির লাইসেন্সের জন্য আবেদন করিবার সময় নির্ধারণ, এবং কোনো প্রথম শ্রেণির পেট্রোলিয়ামের ক্ষেত্রে লাইসেন্সের জন্য উক্ত সময়ের মধ্যে আবেদন করা না হইলে বা লাইসেন্সের আবেদন…