১৬। সরকার কোনো কর্মকর্তাকে তাহার নাম বা পদবিতে, এই আইনের অধীন সংগৃহীত বা কোনো ব্যক্তি কর্তৃক পরীক্ষণের নিমিত্ত তাহার নিকট আনীত পেট্রোলিয়ামের নমুনা পরীক্ষণ করিতে, এবং উক্ত পরীক্ষণের ফলাফলের সনদপত্র প্রদানের উদ্দেশ্যে, ক্ষমতা প্রদান করিতে পারিবে।