১৫। (১) পেট্রোলিয়ামের জ্বলনাঙ্ক নির্ধারণের জন্য ধারা ১৪ এর অধীন নিযুক্ত কর্মকর্তার নিকট আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত তুলনা করিবার নিমিত্ত, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত ফি প্রদানপূর্বক, যদি থাকে, কোনো সরঞ্জাম দাখিল করা হইলে উক্ত কর্মকর্তা উক্ত সরঞ্জাম তুলনা করিবেন। (২) যদি কোনো সরঞ্জাম আদর্শ পরীক্ষণ সরঞ্জামের সহিত তুলনা করিয়া বিধি দ্বারা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া যায়, তাহা হইলে উক্ত কর্মকর্তা উক্ত সরঞ্জামে একটি বিশেষ সংখ্যা এবং তুলনা করিবার তারিখ দৃঢ়ভাবে মুদ্রিত বা খোদাই করিয়া দিবেন, এবং বিধি দ্বারা নির্ধারিত ফরমে একটি সনদপত্র প্রদানপূর্বক এই মর্মে প্রত্যয়ন করিবেন…