২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে― (১) ’’কমিশনার’’ অর্থ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার; (২) ’’কর্তৃপক্ষ’’ অর্থ পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৩ নং আইন) এর ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পায়রা বন্দর কর্তৃপক্ষ; (৩) ’’জনস্বার্থ বিরোধী উদ্দেশ্য’’ অর্থ পায়রা বন্দর প্রকল্প বাস্তবায়নে বাধা প্রদান, বিঘ্ন সৃষ্টি বা বিলম্বিত করার লক্ষ্যে, কোন কাজ বা ব্যবস্থা গ্রহণক্রমে ক্ষতিপূরণ হিসাবে বা অন্য কোনভাবে আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্য; (৪) ’’ডেপুটি কমিশনার’’ অর্থ Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No.II of 1982) এর section 2(b) এ…