৪৭। (১) সরকার, জনস্বার্থে, কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারীকে নিম্নবর্ণিত যে কোন সংস্থায় এবং উক্ত সংস্থাসমূহের কোন কর্মকর্তা বা কর্মচারীকে কর্তৃপক্ষে প্রেষণে নিয়োগ করিতে পারিবে, যথা :- (ক) মংলা বন্দর কর্তৃপক্ষ (Mongla Port Authority);(খ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (Chittagong Port Authority);(গ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (Bangladesh Inland Water Transport Authority) ; এবং(ঘ) বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (Bangladesh Land Port Authority)।(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বন্দর সংশ্লিষ্ট অবকাঠামো প্রতিষ্ঠা বা নির্মাণের উদ্দেশ্যে প্রয়োজনীয় বিবেচনা করিলে সরকার,…