৯। সরকার, আদেশ দ্বারা, উহার পক্ষে পাট ক্রয়, বিক্রয় ও মজুদ কার্যক্রম পরিচালনা করিবার জন্য, উক্ত আদেশে উল্লিখিত শর্তাধীন, এজেন্ট বা ব্রোকার বা উভয় নিয়োগ করিতে পারিবে, এবং তাহাদের দায়-দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে। ব্যাখ্যা: এই ধারায়, ‘‘ব্রোকার’’ বলিতে পাট ও পাটজাত পণ্য ক্রয়, বিক্রয় এবং মজুদ করিবার জন্য সরকার বা পাট ব্যবসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বুঝাইবে।