৪। (১) পাট ও পাটজাত পণ্যের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা :- (ক) পাট ও পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) পাট ও পাটজাত পণ্যের ব্যবসা তদারকি ও নিয়ন্ত্রণ; (গ) দেশের অভ্যন্তরে ও বিদেশে পাট ও পাটজাত পণ্য পরিবহন এবং জাহাজীকরণ সংক্রান্ত ব্যবস্থাপনায় সহায়তাকরণ; (ঘ) ব্যবসায়ী এবং প্রেস মালিকগণকে লাইসেন্স প্রদান, নবায়ন এবং স্থগিত বা বাতিলকরণ; (ঙ) পাট ও পাটজাত পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানি সংক্রান্ত বিষয়ে পরিসংখ্যান সংগ্রহ, সংকলন এবং প্রচার; এবং (চ) প্রয়োজনীয় ক্ষেত্রে পাট ব্যবসা সংক্রান্ত কোন ব্যবসা প্রতিষ্ঠান…